সংকটে সময়োপযোগী বাজেট: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ফেসবুক থেকে নেওয়া

এবারের বাজেট প্রস্তাবকে উন্নয়নবান্ধব বাজেট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কাদের বলেন, জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে দেশের সব মানুষের অংশগ্রহণের নিশ্চয়তাসহ একটি বাস্তবভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট।


আজ বৃহস্পতিবার বাজেট অধিবেশন শেষে জাতীয় সংসদ থেকে বের হওয়ার সময় বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।