সংগঠনের নিবন্ধনের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজে নিয়োজিত বেসরকারি সংস্থাগুলোয় কর্মরত শ্রমিকেরা গতকাল সোমবার সকালে নগরের আগ্রাবাদে যুগ্ম শ্রম পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। ‘চট্টগ্রাম বন্দর বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটর শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ নামে সংগঠনের নিবন্ধনের দাবিতে এই বিক্ষোভ করেন তাঁরা।
বিক্ষোভ কর্মসূচিতে শ্রমিকেরা অভিযোগ করেন, আদালতের নির্দেশ সত্ত্বেও সংগঠনটির নিবন্ধন দিচ্ছেন না যুগ্ম শ্রম পরিচালক। তিন দিনের মধ্যে নিবন্ধন দেওয়া না হলে কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন প্রস্তাবিত সংগঠনটির সভাপতি ও সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, সংগঠনটির সাধারণ সম্পাদক মীর নওশাদ, সহসভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান প্রমুখ।