সংঘর্ষে বিএনপির সম্মেলন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার গুটিয়ায় এলাকায় গতকাল শনিবার বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দুপক্ষের হামলায় পণ্ড হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সরফুদ্দিন আহমেদ সান্টুর উজিরপুরের গুটিয়ার বাসভবনের পাশে গতকাল বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে সম্মেলনে অতিথি ছিলেন জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়েদুল হক চান, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীনসহ নেতারা।
বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়েদুল হক বলেন, গোপন ব্যালটে উপজেলা কমিটি হবে এমন বিষয় জানতে দুপুরের দিকে একপক্ষ তাণ্ডব চালায়। পরে কমিটি গঠন না করে সম্মেলন স্থগিত করা হয়েছে।