সংঘাত-সংঘর্ষের পথ প্রস্তুত করছে সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করে সরকার সংঘাত-সংঘর্ষের পথ প্রস্তুত করছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে বাম মোর্চার নেতারা সভা-সমাবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করায় সরকারের সমালোচনা করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণতান্ত্রিক বাম মোর্চা জানায়, নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য সমাবেশটির আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাম মোর্চার সমন্বয়ক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী। নেতারা বলেন, সরকারই জনজীবনকে নিশ্চল করে দিয়েছে ও অবরোধ পরিস্থিতি সৃষ্টি করেছে। বিরোধী দল এর ধারাবাহিকতা রক্ষা করছে। সভায় নেতারা এখনই ঢাকা মহানগর পুলিশকে সভা-সমাবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। বিজ্ঞপ্তি।