সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের (নবেসুমি) নবনিযুক্ত সিবিএ সভাপতি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের নবেসুমি শাখার সাধারণ সম্পাদক আবদুল হাইকে সংবর্ধনা দিয়েছে লালপুর উপজেলা ও নর্থ বেঙ্গল সুগার মিলস জাতীয়তাবাদী শ্রমিক দল। গত মঙ্গলবার রাতে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসলাম আলীর সভাপতিত্বে গোপালপুর রেলগেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নুরুল হুদা, ছাত্রবিষয়ক সম্পাদক আবুল খায়ের, জিয়া পরিষদের সভাপতি সাজেদুল ইসলাম, নবেসুমি শাখা শ্রমিক দলের সভাপতি শাখাওয়াত হোসেন। মিলের সিবিএ সভাপতি আবদুর রব অবসরে যাওয়ায় সিবিএর সহসভাপতি আবদুল হাইকে গত ২৬ ফেব্রুয়ারি নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়।