প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে গণতান্ত্রিক অংশগ্রহণ ও সংস্কার অগ্রগতি অবহিতকরণে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। গতকাল বুধবার দুপুরে জেলা পরিষদের সম্মেলনকক্ষে জেলা বিএনপির সভাপতি আনিছুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান। জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর সেলিম ফারুক, গোলাম মোস্তফা, জহুরুল আলম, শ্রমিক দলের সভাপতি গোলাম রহমান, ছাত্রদলের নেতা এনামুল হক, মারুফ পারভেজ প্রমুখ। পরে বিএনপি নেতা শাসুজ্জামান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।