সংবাদপত্রের কণ্ঠরোধ করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচ এম এরশাদ
এইচ এম এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ সরকারের উদ্দেশে বলেছেন, ‘সংবাদপত্রের কণ্ঠরোধ করবেন না। করলে বিপদে পড়বেন।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব সংহতি আয়োজিত এক সমাবেশে তিনি সরকারকে এ হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, ‘গণমাধ্যমকে সত্য কথা বলতে দিন। সত্যকে হজম করার শক্তি অর্জন করুন।’

জাতীয় পার্টির (জাপা) ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির নবনির্বাচিত আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়াকে সংবর্ধনা দিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

যুব সংহতির সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন।