কণ্ঠরোধেই সম্প্রচার নীতিমালা: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সম্প্রচার নীতিমালার সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

মির্জা ফখরুল ইসলাম
মির্জা ফখরুল ইসলাম

 আলমগীর বলেছেন, এ সরকার সংবাদপত্রের কণ্ঠ রোধ করতে চায়। সরকারের দুর্নীতি ঢাকার জন্যই তারা একটার পর একটা কালো আইন করছে।

আজ শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় উপজেলা বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতা নিয়েছে। ১৯৭৫ সালের মতো নতুন কৌশলে সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ন করে, কালো আইন করে ইতিমধ্যে কয়েকটি পত্রিকা ও টেলিভিশন চ্যানেল বন্ধও করে দিয়েছে সরকার। এ সরকারের প্রত্যক্ষ মদদে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জসহ সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল মান্নান।