সংরক্ষিত কাউন্সিলর পদে দুই নারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
কুমিল্লার চৌদ্দগ্রাম ও লাকসাম পৌরসভায় সংরক্ষিত কাউন্সিলর পদে দুই নারী প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
গতকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সংশ্লিষ্ট ওয়ার্ডে আর কোনো প্রার্থী না থাকায় ওই দুজনকে বিজয়ী ঘোষণা করা হয়।
চৌদ্দগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন জামায়াত-সমর্থিত ফিরোজা বেগম।
অন্যদিকে লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সালমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
ফিরোজা বেগমের বাড়ি চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ব চান্দিশকরা এলাকায়। এর আগেও তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ছিলেন।
সালমা আক্তারের বাড়ি লাকসাম পৌরসভার নশরতপুরে।
এর আগে লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে আওয়ামী লীগ-সমর্থিত মোশফেকা আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।