সংলাপে সমাধান চায় চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় দুই রাজনৈতিক দলের মধ্যে আলোচনা ও সংলাপে সমস্যার সমাধান হবে বলে মনে করেন সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

আজ রোববার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে বৈঠক করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
বৈঠকে খালেদা জিয়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ৫ জানুয়ারির নির্বাচন ও সহিংসতা নিয়ে কথা বলেন। তিনি বাংলােদশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
ওয়াং ই বলেন, চীন আশা করে বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল আলোচনা ও সংলাপের মাধ্যমে সব সমস্যার সমাধান করবে। ​ি​তনি বলেন, বাংলাদেশের অর্থনীতি যেভাবে আছে তা ধরে রাখতে বড় দুই রাজনৈতিক শক্তির সমঝোতা ও স্থিতিশীলতা দরকার।
বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ এবং চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।