প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি জোটকে উদ্দেশ করে শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এবার কেউ সহিংসতা ও অরাজকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। তিনি গতকাল বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা জেলা সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘এখন আর ২০১৩ সাল নেই, ২০১৪। তখন প্রধানমন্ত্রী সংলাপের ডাক দেওয়ার পর খালেদা জিয়া আলটিমেটাম দিয়েছিলেন। আর এখন এতিমের মতো আমাদের অনুরোধ করেন সংলাপের জন্য। সংলাপ হবে, তবে অনেক পরে। আপনি বাস মিস করেছেন। ফিরতি বাসের জন্য অপেক্ষা করতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তৃব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়।