সংসদ সদস্য আদেলুরকে কারণ দর্শানোর নোটিশ জাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের যুগ্ম মহাসচিব আশিক আহমেদকে মারধর করার ঘটনায় দলীয় সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় পার্টি। আজ বৃহস্পতিবার দুপুরে দলের মহাসচিব মো. মুজিবুল হক এই নোটিশ দেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানায়, আদেলুর রহমানকে আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন

নোটিশে বলা হয়, ৯ মে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের দ্বিতীয় তলায় আশিক আহমেদের সঙ্গে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এ কারণে জাতীয় পার্টির সব পদ–পদবি থেকে আহসান আদেলুর রহমানকে কেন অব্যাহতি দেওয়া হবে না, তা জানিয়ে তিন দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয় ওই নোটিশে।