সখীপুরে ১৪ বছর পর আ.লীগের সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ১৪ বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে আজ। দীর্ঘদিন ধরে পদহীন অবস্থায় থাকা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতারা সম্মেলনকে ঘিরে চাঙা হয়ে উঠেছেন।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, ২০০০ সালে সম্মেলনে কুতুব উদ্দিনকে সভাপতি ও শওকত শিকদারকে সাধারণ সম্পাদক করে আওয়ামী লীগের একটি কমিটি গঠন করা হয়। ১৪ বছর ধরে ওই কমিটিই বহাল ছিল।
এদিকে সম্মেলন উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীরা কাউন্সিলরদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া চাইছেন।
সখীপুর হাসপাতাল গেট থেকে ডাকবাংলো পর্যন্ত ২০০ গজের মধ্যে ১০টি তোরণ নির্মিত হয়েছে। ডিজিটাল রঙিন ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে সখীপুর পৌর এলাকা।
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক প্রকৌশলী আতাউল মাহমুদ বলেন, ‘কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মতামত অনুযায়ী কমিটি গঠন করাই হবে আমাদের প্রত্যাশা।’