সদস্য পদপ্রার্থীর মোটরসাইকেল মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে একজন সদস্য পদপ্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তিনি এলাকায় মোটরসাইকেল মহড়া করেছেন বলে অন্য তিন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. আবদুস সালাম, প্রভাকর তালুকদার ও মো. আবদুল কাইয়ুম গতকাল রোববার বিকেলে ওই অভিযোগ দেন। এ বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করে মোজাম্মেল হোসেনের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।