সদস্যপদে নির্বাচনে বিএনপির নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাসির উদ্দিন মল্লিক নামে বিএনপির এক নেতা। তিনি নাজিরপুর সদর, শ্রীরামকাঠী, শাখারীকাঠী ও সেখমাটিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ২ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, জেলা পরিষদ নির্বাচনে বিএনপির নেতা-কর্মীদের অংশ না নেওয়ার জন্য কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া আছে। তারপরও কেউ যদি প্রার্থী হন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা যুবলীগের সভাপতি কে এম সাইফউদ্দিন (খোকন কাজী), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্ঝর কান্তি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুলতান মাহমুদ খান, সাবেক ছাত্রলীগ নেতা মো. রোকনুজ্জামান ও বিএনপির নেতা নাসির উদ্দিন মল্লিক।
জানতে চাইলে নাসির উদ্দিন মল্লিক বলেন, জেলা পরিষদের নির্বাচন নির্দলীয়। এ কারণে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।