সন্ত্রাস, দুর্নীতি ও দলীয়করণ সুশাসনের দুর্বলতা: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বর্তমানে সন্ত্রাস, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, টেন্ডারবাজি ও দলাদলি সুশাসনের দুর্বলতা। শিক্ষাপ্রতিষ্ঠানের সন্ত্রাস বন্ধ না করলে সরকারের অর্জন ম্লান হয়ে যাবে। 
গতকাল বুধবার রাজধানীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাশেদ খান মেনন এ কথা বলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৯ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা হবে। ‘মৌলবাদী-সাম্রাজ্যবাদী রুখো, জনজীবনে সংকট মোচন ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষায়’ এই সমাবেশ করা হবে বলে জানানো হয়।