সন্ত্রাসবাদ দমনে আলোচনার তাগিদ এরশাদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাঁরা ‘সুষ্ঠু ধারার’ রাজনীতি করেন, তাঁদের নিয়ে আলোচনা করে সন্ত্রাসবাদ দমনের পথ বের করার তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়খোঁচাবাড়ি এলাকার একটি পোলট্রি খামার পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ এ মত দেন।
এইচ এম এরশাদ অভিযোগ করে বলেন, গুলশানে সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে গোয়েন্দা বিভাগের ব্যর্থতা ছিল। ওই বিভাগের দায়িত্বে থাকা লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
জাতীয় নির্বাচন সম্পর্কে সংশয় প্রকাশ করে জাপার চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচন দলীয় সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। সে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক রাজিউর রাজি চৌধুরীসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।