সন্ত্রাসীদের দিয়ে নেতাদের ওপর হামলা চালানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার সন্ত্রাসীদের দিয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলা করছে। এতে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি এ কে এম আজিজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করে। ফিরে এসে ড্যাবের ভারপ্রাপ্ত মহাসচিব এস এম রফিকুল ইসলাম কার্যালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের এ কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেছেন, এই আন্দোলনের লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, দেশের গণতন্ত্র, মানবাধিকার রক্ষা এবং উন্নয়নের রাজনীতি নিশ্চিত করাই লক্ষ্য। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।
পেপার স্প্রের কারণে খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে অবনতি হয়েছিল, সে অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন সুস্থ আছেন বলেও জানায় ড্যাব প্রতিনিধিদল। ৩ জানুয়ারি থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আছেন বিএনপির চেয়ারপারসন।