সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মেঘনা উপজেলার আট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭২টি ভোটকেন্দ্রের সবগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে জেলা নির্বাচন কার্যালয় ও পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের নাম প্রকাশ করা হয়। জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, মেঘনা উপজেলার সব কয়টি ইউপিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এ ছাড়া নির্বাচনের দিন বহিরাগতদের উপস্থিতির আশঙ্কা রয়েছে। এখানে কাল ২৮ মে ভোট।