সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে চলতি বছরের এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের হলরুমে এ সভা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব লুবনা ইয়াসমিনের সভাপতিত্বে এবং সহকারী কেন্দ্রসচিব ইকবাল হোসেনের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সহকারী কেন্দ্রসচিব তাপস কুমার দাস, হল সুপার মো. এরশাদুল্লাহ প্রমুখ।