প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঠাকুরগাঁও জেলা শাখার ১২তম সম্মেলন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে আকতার হোসেনকে সভাপতি ও ইয়াকুব আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক। পরে ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে স্বাগত বক্তব্য দেন আখতার হোসেন। সভায় আরও বক্তৃতা দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, আবু সায়েম প্রমুখ। আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশনে ২১ সদস্যের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।