সভাপতি ইকবাল, সম্পাদক নুরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের (বিসিভোয়া) ২০১৬-২০১৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মো. ইকবাল হোসেন সভাপতি ও মো. নুরুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রাজধানীর বিজয়নগরে সমিতির কার্যালয়ে সম্প্রতি এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি কাজী আবদুল করিম ও নাজমুল হোসাইন, যুগ্ম সম্পাদক মো. মাসুদ করিম ও মো. লিয়াকত হোসেন, সহসম্পাদক মো. মনির হোসেন ও এম এ মুসা, সাংগঠনিক সম্পাদক জিএম সরোয়ার ও মো. জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আবদুল মতিন তালুকদার, কোষাধ্যক্ষ আকন্দ মো. সোহরাব হোসেন, আইনবিষয়ক সম্পাদক এ টি এম রাশেদ। বিজ্ঞপ্তি