সভাপতি এনামুল, নজরুল সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর প্রেসক্লাব নির্বাচনে গতকাল মঙ্গলবার ভোট গ্রহণ করা হয়েছে। এতে এনামুল হক সভাপতি (দৈনিক গাজীপুর সংবাদ) ও এম নজরুল ইসলাম সাধারণ সম্পাদক (দেশ টেলিভিশন) নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার ও সাংবাদিক শরীফ আহমেদ প্রেসক্লাব চত্বরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

অন্য বিজয়ীরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মাহফুজুল হক (সম্পাদক, দৈনিক জনসংবাদ), সহসভাপতি আলমগীর হোসেন (সম্পাদক, দৈনিক মুক্ত বলাকা), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান (সাপ্তাহিক ভাওয়াল), সাংগঠনিক সম্পাদক মো. জানে-এ-আলম (সম্পাদক, সাপ্তাহিক ঘটনার আড়ালে), কোষাধ্যক্ষ মো. লাবীব উদ্দিন (সাপ্তাহিক সুবাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান (ইনডিপেনডেন্ট টেলিভিশন), নির্বাহী সদস্য আমজাদ হোসেন (সম্পাদক, দৈনিক গণমুখ), আবদুর রহমান (বিটিভি), মুজিবুর রহমান (দৈনিক ইত্তেফাক), রুহুল আমিন (দৈনিক খবর), হোসাইন ইমাম (দৈনিক মুক্ত বলাকা), সৈয়দ মোকছেদুল আলম (ভোরের ধ্বনি)। এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক পদে মুক্তিযোদ্ধা সারওয়ার হোসেন এবং দপ্তর সম্পাদক পদে মো. সিরাজউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।