সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সম্মেলন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। তবে সম্মেলনে সংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে সমঝোতা না হওয়ায় সেখানে কমিটি ঘোষণা হয়নি। সন্ধ্যায় জেলা কমিটির নেতারা সুনামগঞ্জ শহরে এসে বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের নতুন কমিটির সভাপতি হিসেবে খালেদ মাহমুদ তালুকদার ও সাধারণ সম্পাদক হিসেবে সোহেল আহমদের নাম ঘোষণা করেন।

সম্মেলন উপলক্ষে বেলা দুইটায় স্থানীয় রেজিস্ট্রি মাঠে সমাবেশ হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান শাহ, সাধারণ সম্পাদক দীলিপ কুমার বর্মণ প্রমুখ।

জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।