সভাপতি ওমর আলী, সম্পাদক জাবেদুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উপলক্ষে দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা হয়। এতে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়। উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ওমর আলী, সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম ও সাংগঠনিক সম্পাদক মো. বদিউল আলম।
পৌর বিএনপির সভাপতি করা হয়েছে মো. নিজাম উদ্দিনকে, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. কাজী মোস্তফা।
নবনির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী বলেন, অগোছালো দলকে ঢেলে সাজানোই তাঁর প্রথম কাজ হবে।