সভাপতি তারেক, সম্পাদক পুলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার ২৩তম সম্মেলনে তারেক চৌধুরীকে সভাপতি ও পুলক তালুকদারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রোববার দুই দিনব্যাপী সম্মেলনের সমাপনী দিনে এই কমিটি গঠন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন হয়। জেলা শাখার বিদায়ী সভাপতি রইসুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি লাকী আক্তার, কেন্দ্রীয় কমিটির সদস্য খ ম মিরাজ ও কাজী রিতা। পরে কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন সহসভাপতি নুরজাহান বেগম ও দ্বীপাল ভট্টাচার্য, সহসাধারণ সম্পাদক শাহাদুজ্জামান জনি, সাংগঠনিক সম্পাদক শেখ ফয়সাল আহমদ, কোষাধ্যক্ষ মলয় চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক বিমান দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পাপ্পু সরকার, স্কুলছাত্রবিষয়ক সম্পাদক দুর্জয় দাস, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পুষ্প বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদ মণি, সাংস্কৃতিক সম্পাদক মনিকা মজুমদার, ক্রীড়া সম্পাদক শামসুল ইসলাম, সমাজকল্যাণ ও পরিবেশ সম্পাদক রান্টু দাস, সদস্য রইসুজ্জামান, ইউনুস মিয়া, বাবুল দাস, ইসরাত জাহান রিমা।
শনিবার বিকেলে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এই সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি লাকী আক্তার।