প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিকনেতা মন্টু ঘোষকে সভাপতি ও জলি তালুকদারকে সাধারণ সম্পাদক করে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নতুন কমিটি করা হয়েছে।
গত শুক্রবার রাতে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে সংগঠনের সপ্তম কেন্দ্রীয় সম্মেলন শেষে ৩৫ সদস্যের এই কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে কার্যকরী সভাপতি পদে কাজী রুহুল আমিন, সহসভাপতি ইদ্রিস আলী ও জিয়াউল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহসাধারণ সম্পাদক জালাল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কে এম মিন্টু, দপ্তর সম্পাদক পদে জয়নাল আবেদীনকে নির্বাচিত করা হয়েছে।
এর আগে সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে দিনব্যাপী কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি