সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছয় পদে জয় আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৬টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি ১১টি পদে জয়ী হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা। গত শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত ১০টার দিকে ফল ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার এম শাহজাহান বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ৬০৫ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে মোহাম্মদ ইসহাক ও সাধারণ সম্পাদক পদে জিয়া উদ্দিন আহমদ জয়ী হয়েছেন। এ ছাড়া এই পরিষদ থেকে দুজন সহসভাপতি, সহসাধারণ সম্পাদক (হিসাব) ও একজন সদস্য নির্বাচিত হয়েছেন।
অন্য নির্বাচিত ব্যক্তিরা হলেন সহসভাপতি নুরুল আমিন ও মোহাম্মদ জাকারিয়া, সহসাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক (হিসাব) রাহামত উল্লাহ, পাঠাগার সম্পাদক শামীমুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক ছৈয়দ আলম।