প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ আবদুল কুদ্দুস জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পৌর পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা। বক্তৃতা করেন পৌর সচিব হাফসা শারমীন, কাউন্সিলর মোশারফ হোসেন, পৌর কর্মচারী পরিষদের সভাপতি দিল মোহাম্মদ ও সম্পাদক এমদাদুল হক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা রাজস্ব খাত থেকে দেওয়ার জন্য সাংসদের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।