ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতিসহ ছয়টি পদে এবং বিএনপি-সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ সাধারণ সম্পাদকসহ নয়টি পদে জয়ী হয়েছে। গত শনিবার ভোট গণনা শেষে রাতেই ফল ঘোষণা করা হয়।
সভাপতি নির্বাচিত হয়েছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের জাহিদ হোসেন। এ পরিষদ থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি পদে মোহাম্মদ নূরুল হক, গ্রন্থাগার সম্পাদক পদে মো. আরশাদ আলী ভূঁঞা, সদস্য পদে নিমাই লাল সূত্রধর, মোহাম্মদ হুমায়ুন কবির মোরশেদ ও নাজমুস সাকিব।
সমমনা আইনজীবী ঐক্য পরিষদ থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইউছুপ আলমগীর চৌধুরী। এ পরিষদ থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি পদে আ ফ ম আহসান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমিনুল করিম মজুমদার, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মদ আবদুল কাইয়ুম, অডিটর পদে নিজামুল আলম, কোষাধ্যক্ষ পদে কাজী মো. শাহজালাল, সদস্য পদে মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ বেলায়েত হোসেন ও মো. শাহাদাত হোসেন। এ ছাড়া পদাধিকার বলে সদস্য থাকছেন মেজবাহ উদ্দিন খান ও মো. ফরিদ উদ্দিন খান। তাঁরা দুজনও বিএনপি নেতা।