সভাপতিসহ ৫ পদে বিএনপি বাকি ৬ পদে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ পাঁচটি পদে বিএনপি, সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে আওয়ামী লীগপন্থীরা নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার আইনজীবী সমিতি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে মির্জা নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে এরশাদ হোসেন সরকার নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে জাহাঙ্গীর আলম, সহসম্পাদক পদে হাবিবুল ইসলাম, লিগ্যাল এইড সম্পাদক পদে মুহাম্মদ কামরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাফর ইকবাল নির্বাচিত হয়েছেন। লাইব্রেরি সম্পাদক পদে রওশন আক্তার, সদস্য পদে আমিনুর রহমান, গোলাম হাফিজ, মির্জা আমিরুল ইসলাম ও নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ১৪৫ জন ভোটারের মধ্যে ১৪৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। মোজাম্মেল হোসেন চৌধুরী প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।