সভাপতিসহ ৯টি পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ৯টি পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদকসহ ৬টি পদে নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থীরা। গত বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হয়। রাতে ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন সভাপতি নাজমুল হক, সহসভাপতি এ কে এম সামছুল ইসলাম, খগেশ চন্দ্র নাথ, সহসাধারণ সম্পাদক সঞ্জু বিকাশ চন্দ্র, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আবদুল খালেক, আপ্যায়ন ও সমাজসেবা সম্পাদক হারুনুর রশিদ হাওলাদার, সদস্য রোকেয়া বেগম, আবু বকর ছিদ্দিক ও দিদারুল ইসলাম।
বিএনপি-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক আবদুল হক, সহসাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য আবদুর রহিম ও সফিক উল্লাহ।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এ এস এম সামছুল আলম। নির্বাচনে ৪৩৮ জন ভোটারের মধ্যে ৪২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।