সমঝোতায় হলো মহিলা আ.লীগের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা আওয়ামী লীগ রাজশাহী জেলার ১০ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ভোটাভুটি ছাড়াই গত বৃহস্পতিবার রাতে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সমঝোতার ভিত্তিতে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
দলের সাত-আটজন নেতা বলেন, বৃহস্পতিবার মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হওয়ার পর কমিটি গঠনের জন্য সন্ধ্যার পরে বঙ্গবন্ধু জাদুঘর কমপ্লেক্সে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় তাঁদের নিয়ে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সমঝোতায় বসেন।
একপর্যায়ে তাঁদের মধ্যে সমঝোতা হলে রাত সাড়ে আটটার দিকে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভানেত্রী আশরাফুন নেছা মোশারফ সভাপতি হিসেবে মর্জিনা পারভীন, সম্পাদক হিসেবে নাসরিন আক্তার মিতার নাম ঘোষণা করেন। এ ছাড়া কমিটির অন্যরা হলেন সহসভাপতি নুরজাহান, রোকসানা মেহবুবা চপলা ও হাসনা হেনা, যুগ্ম সম্পাদক শামসুন নাহার মুক্তি, জয় জয়ন্তী মালতি ও জ্যোৎস্না খাতুন এবং সাংগঠনিক সম্পাদক মিলি খাতুন ও নাসিমা আক্তার। নতুন কমিটির নেতারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
এর আগে সকালে উপজেলা সদর ভবানীগঞ্জ নিউমার্কেটের দ্বিতীয় তলায় মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভানেত্রী আশরাফুন নেছা মোশারফ পায়রা উড়িয়ে এবং দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহীর সাংসদ ওমর ফারুক চৌধুরী, এনামুল হক, মিসেস আখতার জাহান প্রমুখ।