সমবেদনা জানিয়ে চার রাষ্ট্রপ্রধানকে খালেদার চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনায় সমবেদনা জানিয়ে চারটি দেশের রাষ্ট্রপ্রধানকে চিঠি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ ছাড়া যে চারটি দেশের নাগরিক ওই হামলায় নিহত হয়েছেন সে চারটি দেশ—ইতালি, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে ওই চিঠি পাঠানো হয়েছে।


বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এই তথ্য জানান। তিনি জানান, আজ মঙ্গলবার ঢাকায় সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসে বিএনপির চেয়ারপারসনের চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।

গত শুক্রবার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত হন। নিহত লোকজনের মধ্যে ১৭ জন বিদেশি ও তিনজন বাংলাদেশি (দুজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক)। বিদেশিদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানের ও ১ জন ভারতের নাগরিক।