সময় এসেছে সুযোগ হারানো যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়ার সুবর্ণ সুযোগ বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। এ জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে। গতকাল শনিবার চট্টগ্রামের মুরাদপুরে মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এরশাদ বলেন, ‘সময় এসেছে, এ সুযোগ হারানো যাবে না। যদি এই সুযোগ হাতছাড়া করি, আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন। আমরা কল্যাণের জন্য ক্ষমতায় যেতে চাই।’
সাবেক এই রাষ্ট্রপতি দাবি করেন, নূর হোসেন ও ডা. মিলনকে কে হত্যা করেছে তা-ও তিনি জানেন বলে দাবি করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যারা আন্দোলন করছে, তারা নিজেদের স্বার্থ আদায়ের জন্য মানুষ পুড়িয়ে মারছে। ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে।