সমাজকল্যাণমন্ত্রীর সফল অস্ত্রোপচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে এই অস্ত্রোপচার হয়। তিনি এখন শঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান প্রেস বিজ্ঞপ্তিতে রাশেদ খান মেননের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জানান। আজ সকাল ১০টায় অপারেশন শুরু হয়ে দুপুর ১২টায় সফলভাবে শেষ হয়।
মাইদুল ইসলাম প্রধান বলেন, মন্ত্রী বলেছেন, তিনি ভালো আছেন। তিনি সবার দোয়া কামনা করেছেন।
রাশেদ খান মেনন ৫ জুলাই সকালে হাঁটার জন্য বের হয়ে পা পিছলে পড়ে যান। তাঁর বাঁ পায়ের হিপ জয়েনের হাড় ভেঙে গেলে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।