সমাজতন্ত্রের পথে এগিয়ে চলুন: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশের শত্রু পরাজিত করে সমাজতন্ত্রের পথে এগিয়ে চলুন। শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত জাদুকরি উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে সমাজতন্ত্রের বিকল্প নেই।
গতকাল মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বর থেকে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির ঢাকা মহানগর শাখা আয়োজিত শোভাযাত্রা-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ইনু এসব কথা বলেন। শোভাযাত্রাটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব-পুরানা পল্টন-দৈনিক বাংলা হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে ঢাকা মহানগর বিভিন্ন থানা থেকে আগত কয়েক শ নেতা-কর্মী ব্যান্ড পার্টি, ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।
আগামী ৩১ অক্টোবর জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী। ওই দিন হবে প্রতিষ্ঠবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতা।