সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সোয়ান গার্মেন্টসের শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবিতে ফরিদপুরে সংহতি সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখা। ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে গতকাল বৃহস্পতিবার এ সংহতি সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান, জেলা যুব ইউনিয়নের সভাপতি বেলায়েত হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বেতন ও বোনাস না পেয়ে সোয়ান গার্মেন্টসের শ্রমিকেরা ঢাকার প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। সারা বছর কাজ করার পরও তাঁরা ঈদের আগে টাকা পাননি। তাহলে তাঁরা কীভাবে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদ্যাপন করবেন? এ ব্যাপারে সিপিবির নেতারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।