সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধসহ সুশাসনের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। শহরের নিমতলা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা যুব জোটের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসিদুর রহমান প্রমুখ।