সমাবেশ করতে না দেওয়ায় আজ বিক্ষোভ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আজ সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঢাকাসহ মহানগরগুলোর থানায় থানায়, জেলা সদরে এ কর্মসূচি পালন করবে দলটি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, একটি নিবন্ধিত রাজনৈতিক দল, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যারা পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, সেই দল একটি জনসভার অনুমতি পায় না। এ থেকে সহজেই বোঝা যায়, দেশে গণতন্ত্রের অবস্থা কোন জায়গায় এসে পৌঁছেছে। এটি শুধু অগণতান্ত্রিক আচরণই নয়, ফ্যাসিবাদের বহিঃপ্রকাশও।