সমাবেশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ। আজ সোমবার সকালে দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এমন দাবি করেছেন।
আবদুস সোবহান গোলাপের দাবি, আজ ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সমাবেশের অনুমতি দিয়েছে। আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ক্ষমতাসীন হয়েও অনুমতি নিয়ে সমাবেশ করছে।
তবে সমাবেশে অনুমতির ব্যাপারে সকাল নয়টা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ঢাকা মহানগরে সমাবেশের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, তা প্রত্যাহার করা হয়েছে কি না, এ ব্যাপারে কোনো প্রজ্ঞাপনও জারি করা হয়নি।