প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনারাও রক্ত দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দুই দেশের মধ্যে একটি শক্তিশালী সম্পর্কের বীজ বপন করেছিলেন। দুই দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি সেই সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। এই সম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য থাকবে।
নাটোর জেলা শহরের জয় কালীবাড়ি এলাকায় গতকাল সোমবার জয়কালী মন্দির পুনর্নির্মাণকল্পে ভারত সরকারের উন্নয়ন সহযোগিতার চেক হস্তান্তর অনুষ্ঠানে হর্ষবর্ধন শ্রিংলা এসব কথা বলেন। পরে তিনি মন্দির কর্তৃপক্ষের কাছে ভারত সরকারের ৯৭ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।