সম্পাদক পদে প্রার্থী ওচমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ওচমান গনি পাটওয়ারী নিজেকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
দীর্ঘ ১১ বছর পর ২৭ জানুয়ারি চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। এতে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে ১০ জন প্রার্থী প্রচারণা শুরু করেছেন।