প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের বাউচাইল এলাকায় গতকাল রোববার জাতীয় পার্টির (জাপা) তিনটি ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ নম্বর ওয়ার্ড বাউচাইল এবং ৭ ও ৮ নম্বর ওয়ার্ড শাহপুরের সম্মেলন হয়। ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি কাজী শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলীয় প্রধানের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সমন্বয়কারী এ টি এম আবদুল্লাহ, উপজেলার জাপার ভারপ্রাপ্ত সভাপতি রজব আলী মোল্লা, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মৃধা, নবীনগর পৌর জাপার সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, যুব সংহতির সাধারণ সম্পাদক কাজী হাসান প্রমুখ।