প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে ছাত্র ইউনিয়নের জেলা সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত রোববার দুপুরে এই জেলা সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লাকী আক্তার। শহরের স্বাস্থ্যসেবাকেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুমন বিশ্বাস। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন আজমল হোসেন, শিবনাথ বিশ্বাস, আবদুল হালিম, কবিতা গুহ প্রমুখ। সম্মেলন শেষে শিবনাথ বিশ্বাসকে সভাপতি, আবদুল হালিম ওরফে বাবুকে সাধারণ সম্পাদক ও প্রসেনজিৎ কুমার রায়কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।