সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেলা ১১টার দিকে স্টেশন সড়কসংলগ্ন নবনির্মিত মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাংসদ মো. আবদুর রহমান। ২০০২ সালে উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়।