প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় যুবলীগের কার্যালয়ে গতকাল শনিবার শুভাঢ্যা ইউনিয়ন যুব মহিলা লীগের সম্মেলন হয়েছে। এতে সভাপতিত্ব করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য লায়ন রাশেদা খানম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মো. শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক শিলারা ইসলাম ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম। সম্মেলনে জেসমিন আরাকে সভাপতি, কাকলি আক্তারকে সাধারণ সম্পাদক ও মনোয়ারা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে শুভাঢ্যা ইউনিয়ন যুব মহিলা লীগের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।