সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মানিকগঞ্জ জেলা শাখার ২০তম সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. নূরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে ফারুক হোসেন নির্বাচিত হয়েছেন। বেলা ১১টার দিকে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে সম্মেলনের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলন উপলক্ষে জেলা শহরের বিভিন্ন সড়কে শোভাযাত্রা বের করেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। দুপুরে ছাত্র ইউনিয়নের সাবেক জেলা শাখার সভাপতি রুমি আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, জেলা সিপিবির সভাপতি আজাহারুল ইসলাম প্রমুখ। পরে নূরুজ্জামানকে সভাপতি ও ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট ছাত্র ইউনিয়নের জেলা শাখার কমিটি গঠন করা হয়।