প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ব্রাহ্মণকান্দা আবদুর রহমান টেকনিক্যাল কলেজ মাঠে এ সম্মেলন হয়। সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস ছাত্তার শেখ সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মির্জা মনিরুজ্জামান প্রমুখ। পরে আবদুস ছাত্তার শেখকে সভাপতি করে ৬৫ সদস্যবিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে এস এম শাহজাহান মাস্টারকে সাধারণ সম্পাদক এবং মো. শাহজাহানকে সাংগঠনিক সম্পাদক করা হয়।