সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে গতকাল শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির উপজেলা সম্মেলন হয়েছে। হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে অধ্যক্ষ আবদুল মোতালেবকে সভাপতি ও শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। উপজেলা জেএসডির সভাপতি ও হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন। বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা জেএসডির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহাদাত হোসেন, আকবর হোসেন, জেলা কার্যকরী কমিটির সভাপতি জগদীশ চন্দ্র সাহা, নোয়াখালী জেলা জেএসডির সাংগঠনিক সম্পাদক নুর রহমান, লক্ষ্মীপুর সদর উপজেলা সভাপতি আবুল হাশেম মোল্লা ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা সভাপতি আনোয়ারুল কবির।